আমাদের গল্প
(Our Story)

একটি স্বপ্ন, একটি দায়বদ্ধতা এবং সুস্থতার গল্প

আমরা বিশ্বাস করি, একটি সুস্থ ও সুন্দর জীবনের সূচনা হয় একদম খাঁটি, বিশুদ্ধ এবং প্রাকৃতিক খাবার থেকে। আর সেই অদম্য বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে SotejBuy

আজকের ব্যস্ত পৃথিবীতে আমাদের চারপাশে অস্বাস্থ্যকর, প্রসেসড এবং কৃত্রিম খাবারের কোনো অভাব নেই। যা আকর্ষণীয় মোড়কে প্রতিদিন আমাদের টেবিলে চলে আসছে। কিন্তু শরীরের জন্য সত্যিকারের উপকারী, প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। আমরা এই চেনা বাস্তবতাকে বদলে দিতে চাই।

SotejBuy কেবল একটি সাধারণ ই-কমার্স প্ল্যাটফর্ম নয়—এটি একটি স্বপ্ন, একটি সামাজিক দায়বদ্ধতা এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ নিরাপদ, তাজা এবং রাসায়নিকমুক্ত ফল, ফ্রেশ মাছ ও প্রিমিয়াম কোয়ালিটির মাংস পৌঁছে দেওয়া।

দূরত্ব ভুলে ভালোবাসার উপহার

জীবিকার প্রয়োজনে, পড়াশোনার খাতিরে কিংবা কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই আজ পরিবার থেকে দূরে থাকি। দূরে থাকলেও মনটা পড়ে থাকে বাড়ির প্রিয় মানুষগুলোর কাছেই। বাবা-মা, সন্তান কিংবা ভাই-বোনের জন্য মন কাঁদলেও অনেক সময় ব্যস্ততার কারণে তাদের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাবার পাঠানো সম্ভব হয় না।

আমরা মনে করি, ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর এবং পবিত্র উপায় হলো সুস্থতার উপহার দেওয়া। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনার হয়ে আপনার পরিবারের কাছে পরম যত্নে সতেজতা ও ভালোবাসার সেই উপহার পৌঁছে দেবে SotejBuy

আমাদের কাজের পরিধি ও উৎস

আমরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই দেশের বিভিন্ন অঞ্চলের সেরা বাগান ও বিশ্বস্ত উৎস থেকে সরাসরি পণ্য সংগ্রহ করি। গাছ থেকে ডাব নামানো কিংবা বাগান থেকে ফল সংগ্রহের পর ন্যূনতম সময়ের মধ্যে তা পৌঁছে যায় আপনার দরজায়। আমাদের প্রতিটি ডেলিভারির সাথে মিশে থাকে শতভাগ সততা, বিশ্বাস এবং গ্রাহকের সুস্বাস্থ্যের নিশ্চয়তা।

আমাদের এই পথচলা কেবল ব্যবসার জন্য নয়; এটি একটি স্বাস্থ্যসচেতন সমাজ বিনির্মাণের আন্দোলন।

SotejBuy — প্রকৃতির সতেজতা, ভালোবাসার উপহার।

— Team, SotejBuy

Minds Behind SotejBuy

Driven by purity, backed by trust. We are 4 Co-founders on a mission to eliminate preservatives and artificial additives from your daily essentials. একদম ঘরের ছোঁয়া আর প্রকৃতির শতভাগ বিশুদ্ধতা—এই আমাদের মূল লক্ষ্য।

Md.Jahid Jami

Md. Kamrul Islam

Md. Nasir Uddin Shumon

M. Latiful Islam

From Our Home to Yours

কোনো কেমিক্যাল না, কোনো ভেজাল না—শুধু শতভাগ বিশুদ্ধতা। From traditional cold-pressed oils to home-made preserves, we carefully source and pack every single item to ensure your family gets the healthiest lifestyle possible.

Looking for something specific?

আপনার কি বিশেষ কোনো অর্গানিক বা খাঁটি পণ্যের প্রয়োজন? Let us know what you need for your daily wellness journey, and our team will source it with maximum care and hygiene.

FAQ

SotejBuy কী ধরনের Products সেল করে?

আমরা মূলত একদম Fresh, Chemical-free এবং Premium Quality-র দেশি ফল (যেমন: Mango, Lichu, Green Coconut), Fresh Fish & Meat (নদীর মাছ, সামুদ্রিক মাছ, Beef ও দেশি মুরগি), Homemade Items (Extra Virgin Oil, Pudding, Naru) এবং Premium Quality-র Dry Fruits ও বাদাম সরবরাহ করে থাকি।

আপনাদের Products-গুলো কি সত্যিই 100% Chemical & Formalin Free?

জ্বী, একদম! আমরা সরাসরি সোর্স বা বাগান থেকে Product সংগ্রহ করি। ফল পাকানো বা মাছ-মাংস সংরক্ষণে কোনো প্রকার Carbide, Formalin, Color Spray বা ক্ষতিকর Preservative ব্যবহার করা হয় না। আপনার ফ্যামিলির স্বাস্থ্য সুরক্ষাই আমাদের First Priority।

আমি কীভাবে Order প্লেস করতে পারি?

আমাদের Website থেকে আপনার পছন্দের Product-টি সিলেক্ট করে 'Add to Cart' বা 'Buy Now' বাটনে ক্লিক করুন। এরপর আপনার নাম, Delivery Address এবং Mobile Number দিয়ে খুব সহজেই Order কনফার্ম করতে পারবেন।

Payment করার মাধ্যম বা Methods কী কী?

আমরা Cash on Delivery (COD) সুবিধা দিচ্ছি, অর্থাৎ Product হাতে পেয়ে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন। এছাড়া বিকাশ, রকেট বা নগদের মতো Mobile Banking-এর মাধ্যমেও অগ্রিম Payment করার সুযোগ রয়েছে।

Product-এ কোনো সমস্যা থাকলে বা নষ্ট হলে কি Replacement পাওয়া যাবে?

আমরা প্রতিটি Product অত্যন্ত কড়া Sorting-এর মাধ্যমে প্যাক করি। তারপরেও ডেলিভারির সময় যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ বা নষ্ট পান, দয়া করে ডেলিভারি রাইডার থাকা অবস্থাতেই আমাদের Customer Care-এ কল করুন অথবা রাইডারের কাছেই Product-টি Return করুন। জেনুইন সমস্যার ক্ষেত্রে আমরা দ্রুততম সময়ে Product Replacement বা Refund নিশ্চিত করি।

Delivery নেওয়ার পর Refund Claim করা যাবে কি?

যেহেতু এগুলো কাঁচা ও পচনশীল (Perishable) প্রোডাক্ট, তাই ডেলিভারি ম্যানের সামনেই চেক করে রিসিভ করার অনুরোধ রইলো। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো ড্যামেজ বা নষ্টের Claim সাধারণত গ্রহণযোগ্য হয় না।